​ঠাকুরগাঁওয়ে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০১:৫২:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০১:৫২:৪৪ অপরাহ্ন


রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন হয়েছে|

আজ(২১ মে)বৃহস্পতিবার বিকেলে খাদ্য বিভাগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ সংগ্রহ অভিযান শুরু করা|

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, সদর উপজেলার খাদ্য পরিদর্শক আসাদুজ্জামান সহ অনেকে উপ¯ি’ত ছিলেন|

অভিযানের প্রথম দিনে দুইভাই অটো রাইসমিল ও জেএস অটো রাইস মিল মালিকরা চাল সরবরাহ করে|

খাদ্য বিভাগ কর্তৃপক্ষ জানায়, সরকার নির্ধারিত মুল্যে সিদ্ধ চাল ৪৯ টাকা,আতব চাল ৪৮ টাকা,ধান ৩৬ টাকা কেজি দরে ক্রয় করা হবে| জেলায় এবার ২৫ হাজার ৫৯৯ টন চাল| ৬ হাজার ৫৯৯ টন ধান, ৪১২ টন আতব চাল সংগ্রহ করা হবে| আর ৩৬ টাকা কেজি দরে  ৩ হাজার ৮৪২ টন গম ক্রয়ের লক্ষমাত্রা ধরা হয়েছে| সংগ্রহ চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]