ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​‎নবীগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২২ ২১:১৭:০২
​‎নবীগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার ​‎নবীগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অজন্তা আক্তার (১১) নামের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহেল মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার ৭ নম্বর করগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

‎গ্রেপ্তার সোহেল মিয়া দুর্গাপুর গ্রামের সমর উদ্দিনের ছেলে। ঘটনার পর নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় এসআই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগের পর ভুক্তভোগী কিশোরীকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় সোহেল মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ