​‎নবীগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৯:১৭:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৯:১৭:০২ অপরাহ্ন
‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অজন্তা আক্তার (১১) নামের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহেল মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার ৭ নম্বর করগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎গ্রেপ্তার সোহেল মিয়া দুর্গাপুর গ্রামের সমর উদ্দিনের ছেলে। ঘটনার পর নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় এসআই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগের পর ভুক্তভোগী কিশোরীকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
‎
‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় সোহেল মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]