ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​‎চুনারুঘাটে বাসে অভিযান, ১০০ বোতল এসকাফ ফেন্সিডিলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২১ ১৮:৪২:১৮
​‎চুনারুঘাটে বাসে অভিযান, ১০০ বোতল এসকাফ ফেন্সিডিলসহ যুবক আটক ​‎চুনারুঘাটে বাসে অভিযান, ১০০ বোতল এসকাফ ফেন্সিডিলসহ যুবক আটক

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০০ বোতল এসকাফ ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুনব্রিজ গোলচত্বর হাইওয়ে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎আটক যুবকের নাম মো. নাজমুল হোসাইন নাহিদ (২০)। তিনি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর এলাকার বাসিন্দা।

‎চুনারুঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই তারেক নাজির ও সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী এমআর পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।

‎তল্লাশিকালে যাত্রীবেশে থাকা নাজমুল হোসাইন নাহিদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ১০০ বোতল এসকাফ ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়।

‎পুলিশ জানায়, উদ্ধার হওয়া ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে বৃহস্পতিবার হবিগঞ্জের আদালতে পাঠানো হয়।

‎চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ