স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০০ বোতল এসকাফ ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুনব্রিজ গোলচত্বর হাইওয়ে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক যুবকের নাম মো. নাজমুল হোসাইন নাহিদ (২০)। তিনি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর এলাকার বাসিন্দা।
চুনারুঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই তারেক নাজির ও সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী এমআর পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে যাত্রীবেশে থাকা নাজমুল হোসাইন নাহিদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ১০০ বোতল এসকাফ ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে বৃহস্পতিবার হবিগঞ্জের আদালতে পাঠানো হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”