ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যহাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৯ ১৩:২২:০৭
বন্যহাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে নারীর মৃত্যু বন্যহাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে এ নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী এলাকার গিয়াস উদ্দিনের আম বাগানে এ ঘটনা ঘটে।


মৃত রুবি আক্তার (৩৮) দক্ষিণ হায়দারনাশী গ্রামের আব্দুর শুক্কুরের স্ত্রী।


জানা গেছে, বন্যহাতি এসে ফসলি জমি নষ্ট করে ফেলে। এ থেকে বাঁচতে গিয়াস উদ্দিনের বাগানেও বৈদ্যুতিক ফাঁদ পাতা হয়। মঙ্গলবার ভোরে জমিতে গেলে বৈদ্যুতিক তারের ফাঁদে পড়েন রুবি আক্তার। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।


লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ