বন্যহাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে নারীর মৃত্যু

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০১:২২:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০১:২২:০৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে এ নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী এলাকার গিয়াস উদ্দিনের আম বাগানে এ ঘটনা ঘটে।


মৃত রুবি আক্তার (৩৮) দক্ষিণ হায়দারনাশী গ্রামের আব্দুর শুক্কুরের স্ত্রী।


জানা গেছে, বন্যহাতি এসে ফসলি জমি নষ্ট করে ফেলে। এ থেকে বাঁচতে গিয়াস উদ্দিনের বাগানেও বৈদ্যুতিক ফাঁদ পাতা হয়। মঙ্গলবার ভোরে জমিতে গেলে বৈদ্যুতিক তারের ফাঁদে পড়েন রুবি আক্তার। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।


লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]