ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকাকে পিটিয়ে হত্যা, আটক ২

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৯ ১৩:১৯:১২
চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকাকে পিটিয়ে হত্যা, আটক ২ চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকাকে পিটিয়ে হত্যা, আটক ২

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে বাসায় পড়াতে আসা এক শিক্ষিকাকে টিউবওয়েলের হাতলের আঘাতে হত্যা করা হয়েছে। সোমবার রাতে পৌর এলাকার অধিরনেংড়া মোড়ে এ ঘটনা ঘটে।


এ অভিযোগ উঠেছে ফমি খাতুনের বিরুদ্ধে। মৃত মরিয়ম বেগম পৌরসভার অধিরনেংড়া মোড়ের চৌকা পাড়া এলাকার আবুল কালামের স্ত্রী।

 
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ৮টার দিকে স্থানীয় বাসিন্দা ফমির মেয়েকে প্রাইভেট পড়াতে মরিয়ম বেগম তার বাড়িতে যান। এ সময় টিউবওয়েলের হাতল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফমির বিরুদ্ধে আগেও নারীদের স্বর্ণালংকার ছিনিয়ে নিতে জুসের সঙ্গে অজ্ঞান করার ওষুধ মেশানোর অভিযোগ ছিল। মরিয়মের স্বর্ণালংকার নেওয়ার উদ্দেশ্যেও এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের।


সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ