চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকাকে পিটিয়ে হত্যা, আটক ২

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০১:১৯:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০১:১৯:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে বাসায় পড়াতে আসা এক শিক্ষিকাকে টিউবওয়েলের হাতলের আঘাতে হত্যা করা হয়েছে। সোমবার রাতে পৌর এলাকার অধিরনেংড়া মোড়ে এ ঘটনা ঘটে।


এ অভিযোগ উঠেছে ফমি খাতুনের বিরুদ্ধে। মৃত মরিয়ম বেগম পৌরসভার অধিরনেংড়া মোড়ের চৌকা পাড়া এলাকার আবুল কালামের স্ত্রী।

 
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ৮টার দিকে স্থানীয় বাসিন্দা ফমির মেয়েকে প্রাইভেট পড়াতে মরিয়ম বেগম তার বাড়িতে যান। এ সময় টিউবওয়েলের হাতল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফমির বিরুদ্ধে আগেও নারীদের স্বর্ণালংকার ছিনিয়ে নিতে জুসের সঙ্গে অজ্ঞান করার ওষুধ মেশানোর অভিযোগ ছিল। মরিয়মের স্বর্ণালংকার নেওয়ার উদ্দেশ্যেও এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের।


সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]