ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজৈরে চোরাই গাড়ি উদ্ধার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৮ ২১:২৮:৫৮
রাজৈরে চোরাই গাড়ি উদ্ধার চক্রের দুই সদস্য গ্রেপ্তার রাজৈরে চোরাই গাড়ি উদ্ধার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন নয়াকান্দি এলাকা ও পাচ্চর ব্রিজ সংলগ্ন একটি গ্যারেজ থেকে ৩টি চোরাই গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এসময় চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, শিবচর উপজেলার ফারুক মোল্লা,এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার অন্তর বিশ্বাস। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে রাজৈর থানা এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাজৈর-শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালাউদ্দিন জানান, চুরি হওয়া পিকআপসহ আরো দুটি চোরাই গাড়ি উদ্ধার করা হয় এবং গ্যারেজ মালিক ফারুক মোল্লাকে আটক করা হয়।

এএসপি সালাউদ্দিন কাদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে একটি সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তথ্য পাওয়া গেছে। আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ