রাজৈরে চোরাই গাড়ি উদ্ধার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৯:২৮:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৯:২৮:৫৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন নয়াকান্দি এলাকা ও পাচ্চর ব্রিজ সংলগ্ন একটি গ্যারেজ থেকে ৩টি চোরাই গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এসময় চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, শিবচর উপজেলার ফারুক মোল্লা,এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার অন্তর বিশ্বাস। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে রাজৈর থানা এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাজৈর-শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালাউদ্দিন জানান, চুরি হওয়া পিকআপসহ আরো দুটি চোরাই গাড়ি উদ্ধার করা হয় এবং গ্যারেজ মালিক ফারুক মোল্লাকে আটক করা হয়।

এএসপি সালাউদ্দিন কাদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে একটি সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তথ্য পাওয়া গেছে। আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]