ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ২০:১৬:১৩
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা খুলনায় ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিনিধিঃ
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার তিন মাথার মোড়ে আলী নূর ডাবলু (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।


গুলিবিদ্ধ আলী নূর ডাবলু জানান, তিনটি মোটরসাইকেল নিয়ে আসা ৬ থেকে ৮ জন অজ্ঞাত দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এ সময় একটি গুলি তার বাম হাতে লাগে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গুলিবিদ্ধ ডাবলু পশ্চিম বানিয়াখামার এলাকার মৃত এতিম আলী শেখের ছেলে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, তিনটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা ডাবলুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে তার বাম হাতে একাধিক গুলি লাগে। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ