খুলনায় ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৮:১৬:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৮:১৬:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার তিন মাথার মোড়ে আলী নূর ডাবলু (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।


গুলিবিদ্ধ আলী নূর ডাবলু জানান, তিনটি মোটরসাইকেল নিয়ে আসা ৬ থেকে ৮ জন অজ্ঞাত দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এ সময় একটি গুলি তার বাম হাতে লাগে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গুলিবিদ্ধ ডাবলু পশ্চিম বানিয়াখামার এলাকার মৃত এতিম আলী শেখের ছেলে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, তিনটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা ডাবলুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে তার বাম হাতে একাধিক গুলি লাগে। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]