ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাজী নজরুল-হাদির কবর জিয়ারত শেষে সীমান্তে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৫ ১৮:০০:৪৫
কাজী নজরুল-হাদির কবর জিয়ারত শেষে সীমান্তে হত্যার প্রতিবাদে বিক্ষোভ কাজী নজরুল-হাদির কবর জিয়ারত শেষে সীমান্তে হত্যার প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সীমান্তে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

 
ফেসবুক পোস্টে বলা হয়, আজ ১৫ মে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন জাতীয় নাগরিক পার্টি - এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সাথে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শহীদ শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করেন তিনি।


সীমান্তে প্রতিনিয়ত ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিক হত্যার শিকার হচ্ছে। তারই প্রতিবাদে জিয়ারত শেষে জাতীয় কবির কবর প্রাঙ্গণের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশ থেকে শক্তিশালী ও কার্যকর পররাষ্ট্রনীতি গ্রহণের মাধ্যমে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের জোর দাবি জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ