কাজী নজরুল-হাদির কবর জিয়ারত শেষে সীমান্তে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৬:০০:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৬:০০:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সীমান্তে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

 
ফেসবুক পোস্টে বলা হয়, আজ ১৫ মে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন জাতীয় নাগরিক পার্টি - এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সাথে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শহীদ শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করেন তিনি।


সীমান্তে প্রতিনিয়ত ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিক হত্যার শিকার হচ্ছে। তারই প্রতিবাদে জিয়ারত শেষে জাতীয় কবির কবর প্রাঙ্গণের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশ থেকে শক্তিশালী ও কার্যকর পররাষ্ট্রনীতি গ্রহণের মাধ্যমে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের জোর দাবি জানানো হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]