ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৩ ১৮:১৩:২১
চাটমোহরে বজ্রপাতে কৃষকের মৃত্যু চাটমোহরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
পাবনার চাটমোহরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে মহেষপুর গ্রামের বিলে পাটের জমিতে তার মৃত্যু হয়।

মৃত কৃষক রব্বান আলী (৬০) মূলগ্রাম ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামানিকের ছেলে।

ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, দুপুরে রব্বান আলী পাটের জমিতে আগাছা পরিষ্কার করতে যান। এ সময় কালবৈশাখী ঝড়সহ বজ্রপাত শুরু হয়। ঝড়ের মধ্যে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলে পথিমধ্যে বজ্রপাতে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং ওই ইউনিয়নের প্রশাসক সোহেল রানা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ