চাটমোহরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৬:১৩:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৬:১৩:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পাবনার চাটমোহরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে মহেষপুর গ্রামের বিলে পাটের জমিতে তার মৃত্যু হয়।

মৃত কৃষক রব্বান আলী (৬০) মূলগ্রাম ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামানিকের ছেলে।

ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, দুপুরে রব্বান আলী পাটের জমিতে আগাছা পরিষ্কার করতে যান। এ সময় কালবৈশাখী ঝড়সহ বজ্রপাত শুরু হয়। ঝড়ের মধ্যে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলে পথিমধ্যে বজ্রপাতে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং ওই ইউনিয়নের প্রশাসক সোহেল রানা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]