ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দণ্ডিত ব্যক্তিকে ফাঁসি দিল ইরান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৩ ১১:৫৭:১৯
ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দণ্ডিত ব্যক্তিকে ফাঁসি দিল ইরান ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দণ্ডিত ব্যক্তিকে ফাঁসি দিল ইরান
নিজস্ব প্রতিবেদক
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ফাঁসি কার্যকর হওয়া ব্যক্তির নাম এহসান আফরেশতেহ। প্রতিবেদনে বলা হয়, তিনি নেপালে মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং পরে ইসরাইলকে ইরানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জাতীয় গোয়েন্দা তথ্য সরবরাহ করেন।

ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম জানায়, দেশটির সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখার পর বুধবার সকালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তবে মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের মামলায় ইরানের বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। কিছু সংগঠনের দাবি, স্বীকারোক্তি আদায়ে জোরপূর্বক চাপ প্রয়োগ করা হয় এবং অনেক ক্ষেত্রেই বিচারপ্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষ নয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ