ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দণ্ডিত ব্যক্তিকে ফাঁসি দিল ইরান

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১১:৫৭:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১১:৫৭:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ফাঁসি কার্যকর হওয়া ব্যক্তির নাম এহসান আফরেশতেহ। প্রতিবেদনে বলা হয়, তিনি নেপালে মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং পরে ইসরাইলকে ইরানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জাতীয় গোয়েন্দা তথ্য সরবরাহ করেন।

ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম জানায়, দেশটির সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখার পর বুধবার সকালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তবে মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের মামলায় ইরানের বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। কিছু সংগঠনের দাবি, স্বীকারোক্তি আদায়ে জোরপূর্বক চাপ প্রয়োগ করা হয় এবং অনেক ক্ষেত্রেই বিচারপ্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষ নয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]