ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার দেবহাটায় ভেজাল বিরোধী অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং জেলা ম‍্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত যৌথ আভিযানিক দল।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১২ ১৯:২৯:৩৭
সাতক্ষীরার দেবহাটায় ভেজাল বিরোধী অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং জেলা ম‍্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত যৌথ আভিযানিক দল। সাতক্ষীরার দেবহাটায় ভেজাল বিরোধী অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং জেলা ম‍্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত যৌথ আভিযানিক দল।
নিজস্ব প্রতিবেদক



সাতক্ষীরার দেবহাটায় ভেজাল বিরোধী অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং জেলা ম‍্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত যৌথ আভিযানিক দল।

অদ্য ১২/০৫/২০২৬ ইং তারিখ, র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন পারুলিয়া এলাকায় ভেজালরবিরোধী অভিযান পরিচালনা করে শিলা আইসক্রীম নামক প্রতিষ্ঠানকে ভেজাল মিশ্রিত পণ্য এবং স্বাস্থ্যে ঝুকিপূর্ণ দ্রব্য মিশ্রিত পণ্য উৎপাদনের জন্য ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪২ ধারা মোতাবেক ১,০০,০০০/-  টাকা অর্থদণ্ড এবং মদিনা আইসক্রীম নামক প্রতিষ্ঠানকে ভেজাল মিশ্রিত পণ্য এবং অবৈধ পদ্ধতিতে  পণ্য উৎপাদনের জন্য ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪৩ ধারা মোতাবেক ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং সাতক্ষীরা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাইফূল ইসলাম উক্ত অভিযানে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ