সাতক্ষীরার দেবহাটায় ভেজাল বিরোধী অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং জেলা ম‍্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত যৌথ আভিযানিক দল।

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৭:২৯:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৭:৫০:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক



সাতক্ষীরার দেবহাটায় ভেজাল বিরোধী অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং জেলা ম‍্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত যৌথ আভিযানিক দল।

অদ্য ১২/০৫/২০২৬ ইং তারিখ, র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন পারুলিয়া এলাকায় ভেজালরবিরোধী অভিযান পরিচালনা করে শিলা আইসক্রীম নামক প্রতিষ্ঠানকে ভেজাল মিশ্রিত পণ্য এবং স্বাস্থ্যে ঝুকিপূর্ণ দ্রব্য মিশ্রিত পণ্য উৎপাদনের জন্য ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪২ ধারা মোতাবেক ১,০০,০০০/-  টাকা অর্থদণ্ড এবং মদিনা আইসক্রীম নামক প্রতিষ্ঠানকে ভেজাল মিশ্রিত পণ্য এবং অবৈধ পদ্ধতিতে  পণ্য উৎপাদনের জন্য ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪৩ ধারা মোতাবেক ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং সাতক্ষীরা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাইফূল ইসলাম উক্ত অভিযানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]