যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত নবীগঞ্জের রানা রহমান
যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত নবীগঞ্জের রানা রহমান
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রানা রহমান। ইংল্যান্ডের সাউথ শিল্ডসের বিয়াকন অ্যান্ড বেন্টস ওয়ার্ড থেকে তিনি নির্বাচিত হন। গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পরিবেশবাদী দল গ্রিন পার্টির প্রার্থী হিসেবে অংশ নেন।
নির্বাচনে রানা রহমান ১ হাজার ৪৭০ ভোট পেয়ে জয়লাভ করেন। একই ওয়ার্ডে গ্রিন পার্টির আরও দুই প্রার্থী শীর্ষ তিনে অবস্থান করেন। ফলে ওয়ার্ডটিতে দলটির শক্ত অবস্থান তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নির্বাচনের ফলাফলে স্থানীয় পর্যায়ে বিকল্প রাজনৈতিক শক্তির উপস্থিতি এবং অভিবাসী পটভূমির প্রার্থীদের অংশগ্রহণের বিষয়টি আলোচনায় এসেছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় রানা রহমান বলেন, তিনি পরিবেশ সুরক্ষা, সামাজিক আবাসন এবং স্থানীয় সেবার মানোন্নয়নে কাজ করবেন।
পাশাপাশি স্থানীয় কমিউনিটির উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।
রানা রহমান নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার বাসিন্দা এবং দৈনিক প্রথম আলোর সাংবাদিক হাফিজুর রহমান নিয়নের বড় ভাই।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স