যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত নবীগঞ্জের রানা রহমান

আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০২:১৪:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০২:১৪:৪৯ অপরাহ্ন
‎ ‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।। ‎ ‎যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রানা রহমান। ইংল্যান্ডের সাউথ শিল্ডসের বিয়াকন অ্যান্ড বেন্টস ওয়ার্ড থেকে তিনি নির্বাচিত হন। গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পরিবেশবাদী দল গ্রিন পার্টির প্রার্থী হিসেবে অংশ নেন। ‎ ‎নির্বাচনে রানা রহমান ১ হাজার ৪৭০ ভোট পেয়ে জয়লাভ করেন। একই ওয়ার্ডে গ্রিন পার্টির আরও দুই প্রার্থী শীর্ষ তিনে অবস্থান করেন। ফলে ওয়ার্ডটিতে দলটির শক্ত অবস্থান তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ‎ ‎নির্বাচনের ফলাফলে স্থানীয় পর্যায়ে বিকল্প রাজনৈতিক শক্তির উপস্থিতি এবং অভিবাসী পটভূমির প্রার্থীদের অংশগ্রহণের বিষয়টি আলোচনায় এসেছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন। ‎ ‎নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় রানা রহমান বলেন, তিনি পরিবেশ সুরক্ষা, সামাজিক আবাসন এবং স্থানীয় সেবার মানোন্নয়নে কাজ করবেন। ‎ ‎পাশাপাশি স্থানীয় কমিউনিটির উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। ‎রানা রহমান নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার বাসিন্দা এবং দৈনিক প্রথম আলোর সাংবাদিক হাফিজুর রহমান নিয়নের বড় ভাই।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]