ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিন শেষে আলেম-ওলামারাই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৮ ১৬:৩৩:৩০
দিন শেষে আলেম-ওলামারাই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক দিন শেষে আলেম-ওলামারাই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক
নিজস্ব প্রতিবেদক
দিন শেষে আলেম-ওলামারাই এদেশের ধারক-রক্ষক বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, দিন শেষে আপনারা (এদেশের আলেম-ওলামারা ও মুসলমানরাই) এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ধারক ও রক্ষক।

 
শুক্রবার শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত শাপলার শহীদগাঁথা ৫ মের গণহত্যা স্মরণ ও মূল্যায়ন আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


তাজুল ইসলাম বলেন, ৫ মে গণহত্যার মাধ্যমে ইসলামের উত্থানকে রোধ করতে চেয়েছে বিষয়টি তেমন নয়। বরং সেই ফ্যাসিস্ট সরকার আমাদের সংস্কৃতি থেকে বিশ্বাস উঠিয়ে দিতে চেয়েছে। যাতে করে এই বাংলাদেশে কেউ টুপি-দাড়ি রাখতেই কেউ সাহস না পায়। আমি বলবো, মুসলমানরা যদি সক্রিয় ভূমিকা পালন না করেন তাহলে বারবার আমাদের শাপলা চত্বরের মোকাবিলা করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ