দিন শেষে আলেম-ওলামারাই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৪:৩৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৪:৩৩:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দিন শেষে আলেম-ওলামারাই এদেশের ধারক-রক্ষক বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, দিন শেষে আপনারা (এদেশের আলেম-ওলামারা ও মুসলমানরাই) এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ধারক ও রক্ষক।

 
শুক্রবার শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত শাপলার শহীদগাঁথা ৫ মের গণহত্যা স্মরণ ও মূল্যায়ন আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


তাজুল ইসলাম বলেন, ৫ মে গণহত্যার মাধ্যমে ইসলামের উত্থানকে রোধ করতে চেয়েছে বিষয়টি তেমন নয়। বরং সেই ফ্যাসিস্ট সরকার আমাদের সংস্কৃতি থেকে বিশ্বাস উঠিয়ে দিতে চেয়েছে। যাতে করে এই বাংলাদেশে কেউ টুপি-দাড়ি রাখতেই কেউ সাহস না পায়। আমি বলবো, মুসলমানরা যদি সক্রিয় ভূমিকা পালন না করেন তাহলে বারবার আমাদের শাপলা চত্বরের মোকাবিলা করতে হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]