রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে সম্মিলিত পরিচ্ছন্নতা অভিযান। প্রতি শনিবার সকাল ১০টায় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এই কার্যক্রমে অংশ নিচ্ছেন স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মী, বাজার কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সাধারণ মানুষ।