কাউখালীতে মশাবাহিত রোগ প্রতিরোধে সম্মিলিত পরিচ্ছন্নতা অভিযান

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১২:৫৫:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১২:৫৫:১৫ পূর্বাহ্ন
 
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিনিধি:
 
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে সম্মিলিত পরিচ্ছন্নতা অভিযান। প্রতি শনিবার সকাল ১০টায় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এই কার্যক্রমে অংশ নিচ্ছেন স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মী, বাজার কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সাধারণ মানুষ।
 
 
 
শনিবার (১৮ এপ্রিল) সকাল দশটায় একই ধারাবাহিকতায় উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে উপজেলা সংলগ্ন ইকো পার্কের সামনে ভারানি খালে জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। অভিযানে ব্যবহৃত ব্যানারে “ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে অংশীজনদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সম্মিলিত অভিযান” স্লোগান তুলে ধরা হয়। এতে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
 
 
 
 
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, মশাবাহিত বিভিন্ন রোগ থেকে জনসাধারণকে সুরক্ষা দিতে এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে এই সম্মিলিত পরিচ্ছন্নতা অভিযান প্রতি শনিবার নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে এই উদ্যোগে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]