সাতক্ষীরায় র্যাবের অভিযানে জেলার সদর থানাধীন হাড়দ্দাহ এলাকা থেকে ৪০৯ (চারশত নয়) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬
সাতক্ষীরায় র্যাবের অভিযানে জেলার সদর থানাধীন হাড়দ্দাহ এলাকা থেকে ৪০৯ (চারশত নয়) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬
নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরায় র্যাবের অভিযানে জেলার সদর থানাধীন হাড়দ্দাহ এলাকা থেকে ৪০৯ (চারশত নয়) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৮ই এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ১৫:৪৫ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন হাড়দ্দাহ এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ৪০৯ (চারশত নয়) বোতল ফেন্সিডিলসহ আসামি- ১। আঃ সামাদ (৪১) পিতা: মৃত জেহের আলী ও ২। মোঃ আনিসুর রহমান (৪০), পিতা: মৃত সোনা মোড়ল উভয় সাং: হাড়দ্দাহ, থানা: সদর, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিদ্বয়কে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স