সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে জেলার সদর থানাধীন হাড়দ্দাহ এলাকা থেকে ৪০৯ (চারশত নয়) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৮:০৩:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৮:০৩:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে জেলার সদর থানাধীন হাড়দ্দাহ এলাকা থেকে ৪০৯ (চারশত নয়) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ 

 মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 

এরই ধারাবাহিকতায় অদ্য ১৮ই এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ১৫:৪৫  ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন হাড়দ্দাহ এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ৪০৯ (চারশত নয়) বোতল ফেন্সিডিলসহ আসামি- ১। আঃ সামাদ (৪১) পিতা: মৃত জেহের আলী ও ২। মোঃ আনিসুর রহমান (৪০), পিতা: মৃত সোনা মোড়ল উভয় সাং: হাড়দ্দাহ, থানা: সদর, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিদ্বয়কে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]