ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​‎মাধবপুরে রাতের আঁধারে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুরে উদ্বেগ ও এলাকায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৭ ২২:৪০:৩৭
​‎মাধবপুরে রাতের আঁধারে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুরে উদ্বেগ ও এলাকায় উত্তেজনা ​‎মাধবপুরে রাতের আঁধারে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুরে উদ্বেগ ও এলাকায় উত্তেজনা

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় একটি ম
ন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

‎স্থানীয়দের দাবি, রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজিত প্রতিমাগুলো ভাঙচুর করে। শুক্রবার সকালে বিষয়টি জানতে পেরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

‎খবর পেয়ে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম ও মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

‎পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে ব্যর্থ হয়ে প্রতিমা ভাঙচুর করে থাকতে পারে। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

‎এ ঘটনায় নিন্দা জানিয়েছেন মানবাধিকারকর্মী রাকেশ রায়। তিনি দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

‎এলাকাবাসী বলেন, ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

‎তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের বা কাউকে আটক করা হয়েছে কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ