​‎মাধবপুরে রাতের আঁধারে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুরে উদ্বেগ ও এলাকায় উত্তেজনা

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১০:৪০:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১০:৪০:৩৭ অপরাহ্ন
‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় একটি ম
ন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
‎
‎স্থানীয়দের দাবি, রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজিত প্রতিমাগুলো ভাঙচুর করে। শুক্রবার সকালে বিষয়টি জানতে পেরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
‎
‎খবর পেয়ে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম ও মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
‎
‎পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে ব্যর্থ হয়ে প্রতিমা ভাঙচুর করে থাকতে পারে। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
‎
‎এ ঘটনায় নিন্দা জানিয়েছেন মানবাধিকারকর্মী রাকেশ রায়। তিনি দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
‎
‎এলাকাবাসী বলেন, ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
‎
‎তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের বা কাউকে আটক করা হয়েছে কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]