ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​কেন্দুয়ায় পরিতোষ সাধুর ৩৩তম এতিম সেবা, নববর্ষে মানবতার অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৪ ২১:৫২:৫০
​কেন্দুয়ায় পরিতোষ সাধুর ৩৩তম এতিম সেবা, নববর্ষে মানবতার অনন্য দৃষ্টান্ত ​কেন্দুয়ায় পরিতোষ সাধুর ৩৩তম এতিম সেবা, নববর্ষে মানবতার অনন্য দৃষ্টান্ত

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের পালড়া গ্রামে আধ্যাত্মিক সাধক পরিতোষ সাধুর ৩৩তম এতিম সেবা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষের প্রথমদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) এ উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয়।

সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে সাধু, ভক্ত, আশেকান ও শিষ্যরা মেলায় যোগ দেন। দুপুরে আগতদের মাঝে খাবার পরিবেশন করা হয়। এ বছর শতাধিক এতিম শিশুদের সেবা প্রদান শেষে তাদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

প্রয়াত সাধুর জ্যেষ্ঠ ছেলে পবিত্র দাস পলাশ জানান, পরিতোষ সাধু জীবিতকালেই এতিম সেবা ও বস্ত্র বিতরণের এই কার্যক্রম শুরু করেছিলেন, যা এখনো ধারাবাহিকভাবে চলমান রয়েছে।

গ্রামবাসীরা জানান, প্রতিবছর এই দিনে দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত-শিষ্যরা সমবেত হয়ে এতিমদের সহযোগিতা করেন। স্থানীয়রাও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মেলাকে কেন্দ্র করে সহস্রাধিক মানুষের সমাগম ঘটে এবং সকলের অংশগ্রহণে অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ