ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রামে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক, অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৬ ১৩:৩৯:৩৭
পাটগ্রামে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক, অবস্থা আশঙ্কাজনক পাটগ্রামে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক, অবস্থা আশঙ্কাজনক
নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ধানের জমিতে পানি দিতে গিয়ে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, গুলিবিদ্ধ যুবকের নাম মিজান। সোমবার (৬ এপ্রিল) সাকালে এ ঘটনা ঘটে।

 
স্থানীয়রা জানান, সকালে ধানের জমিতে সেচ দিতে গিয়েছিলেন মিজান। এসময় সীমান্ত এলাকায় কয়েকজন ভারতীয় নাগরিক মিজানের থেকে ভুট্টা খেতে চাইলে তিনি তাদেরকে ভুট্টা দিতে এগিয়ে যান। এমন পরিস্থিতিতে সীমান্তের ওপার থেকে বিএসএফ গুলি চালালে মিজানের বুকে গুলি লাগে।


আহত মিজানকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

বিস্তারিত আসছে...

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ