পাটগ্রামে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক, অবস্থা আশঙ্কাজনক

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০১:৩৯:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০১:৩৯:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ধানের জমিতে পানি দিতে গিয়ে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, গুলিবিদ্ধ যুবকের নাম মিজান। সোমবার (৬ এপ্রিল) সাকালে এ ঘটনা ঘটে।

 
স্থানীয়রা জানান, সকালে ধানের জমিতে সেচ দিতে গিয়েছিলেন মিজান। এসময় সীমান্ত এলাকায় কয়েকজন ভারতীয় নাগরিক মিজানের থেকে ভুট্টা খেতে চাইলে তিনি তাদেরকে ভুট্টা দিতে এগিয়ে যান। এমন পরিস্থিতিতে সীমান্তের ওপার থেকে বিএসএফ গুলি চালালে মিজানের বুকে গুলি লাগে।


আহত মিজানকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

বিস্তারিত আসছে...

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]