ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবেশীদের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে আগ্রহী ইরান: স্পিকার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৪ ১৯:২৪:৪২
প্রতিবেশীদের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে আগ্রহী ইরান: স্পিকার প্রতিবেশীদের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে আগ্রহী ইরান: স্পিকার
 
নিজস্ব প্রতিবেদক
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আলজাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।



গালিবাফ বলেন, চলমান সংঘাতের জন্য ইরান প্রস্তুত ছিল এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ইতোমধ্যে প্রমাণ করেছে। তার মতে, এই যুদ্ধ ইসরায়েলের যুদ্ধ, এবং এর ফলে সৃষ্ট নিরাপত্তা সংকট ও ক্ষয়ক্ষতি বিশ্বকে প্রভাবিত করেছে।


তিনি দাবি করেন, আঞ্চলিক উপস্থিতি বজায় রাখতে ইরানকে বাধ্য হয়ে মার্কিন ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্যবস্তু করতে হয়েছে।


গালিবাফ আরো সতর্ক করেন, ইরানের বিরুদ্ধে উত্তেজনা বাড়ানো হলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থের বিরুদ্ধে “ব্যাপক ও কঠোর” প্রতিক্রিয়া জানানো হবে।

 
তিনি বলেন,
অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থেই জরুরি এবং টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠা ইরানের অগ্রাধিকার।


স্পিকারের মতে, বিদেশি হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক দেশগুলো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নিরাপত্তা চুক্তির মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অঞ্চলের অস্থিতিশীলতার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এসব প্রভাব দূর করেই টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ