ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান


আপডেট সময় : ২০২৬-০৩-২৭ ১০:৪২:৩৪
স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান

 

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন স্বনির্ভর, নিরাপদ ও কর্মমুখর দেশ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একটি উন্নত ও সুন্দর বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে হলে সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। স্বাধীনতার মূল চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—বাস্তবায়নে এখনও অনেক কাজ বাকি রয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, নানা চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশ আশাবাদী। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একটি উন্নত রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।

তিনি স্বাধীনতার ৫৫ বছরের অর্জনের কথা স্মরণ করে বলেন, অসংখ্য শহীদের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। তাদের এই ত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

সবশেষে তিনি বলেন, শহীদদের এই ঋণ কখনো শোধ করা সম্ভব নয়, তবে তাদের আদর্শ অনুসরণ করেই দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ