স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান

আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ১০:৪২:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ১০:৪২:৩৪ পূর্বাহ্ন

 

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন স্বনির্ভর, নিরাপদ ও কর্মমুখর দেশ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একটি উন্নত ও সুন্দর বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে হলে সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। স্বাধীনতার মূল চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—বাস্তবায়নে এখনও অনেক কাজ বাকি রয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, নানা চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশ আশাবাদী। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একটি উন্নত রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।

তিনি স্বাধীনতার ৫৫ বছরের অর্জনের কথা স্মরণ করে বলেন, অসংখ্য শহীদের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। তাদের এই ত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

সবশেষে তিনি বলেন, শহীদদের এই ঋণ কখনো শোধ করা সম্ভব নয়, তবে তাদের আদর্শ অনুসরণ করেই দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]