ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে স্বাধীনতা ও জাতীয় দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ


আপডেট সময় : ২০২৬-০৩-২৬ ১৫:৩৭:০৯
মৌলভীবাজারে স্বাধীনতা ও জাতীয় দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ মৌলভীবাজারে স্বাধীনতা ও জাতীয় দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ


এস. এম. জালাল উদদীন,  মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।

বুধবার (২৬ মার্চ) সকালে এম সাইফুর রহমান স্টেডিয়াম-এ জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

এ সময় মৌলভীবাজার জেলা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণে অংশ নেন। কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলো শৃঙ্খলা, দক্ষতা ও দেশপ্রেমের অনন্য প্রদর্শনী উপস্থাপন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের একপর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী দলগুলোর অভিবাদন গ্রহণ করেন।

স্বাধীনতা দিবসের এই আয়োজন জেলার সর্বস্তরের মানুষের মধ্যে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ