মৌলভীবাজারে স্বাধীনতা ও জাতীয় দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ

আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৩:৩৭:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৩:৩৭:০৯ অপরাহ্ন


এস. এম. জালাল উদদীন,  মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।

বুধবার (২৬ মার্চ) সকালে এম সাইফুর রহমান স্টেডিয়াম-এ জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

এ সময় মৌলভীবাজার জেলা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণে অংশ নেন। কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলো শৃঙ্খলা, দক্ষতা ও দেশপ্রেমের অনন্য প্রদর্শনী উপস্থাপন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের একপর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী দলগুলোর অভিবাদন গ্রহণ করেন।

স্বাধীনতা দিবসের এই আয়োজন জেলার সর্বস্তরের মানুষের মধ্যে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]