রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে আউস ধান,পাট মুগডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি সভাপতি আতাউর রহমান,সাধারণ-সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা , আল মামুন অর রশিদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবের আলী, সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম প্রমুখ।
রানীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান-- এ বছর উপজেলায় উফশী আউশ ধান ৩ হাজার ২'শত জন, মুগ ডাল ১৮০ জন ও পাট বীজ ১৫০ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে ।