রাণীশংকৈলে কৃষকদের বিনামূল্যে বীজ সার বিতরণ

আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৫:১৮:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৫:১৮:৩৭ অপরাহ্ন
 
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে আউস ধান,পাট মুগডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 
 
বুধবার(২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  কৃষি অফিস চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে  এ সময় উপস্থিত ছিলেন বিএনপি সভাপতি আতাউর রহমান,সাধারণ-সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা , আল মামুন অর রশিদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবের আলী, সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম প্রমুখ। 
 
রানীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান-- এ বছর উপজেলায় উফশী আউশ ধান ৩ হাজার ২'শত জন, মুগ ডাল ১৮০ জন ও পাট বীজ ১৫০ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে ।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]