ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​কালীগঞ্জে অধিক মূল্যে এলপিজি গ্যাস ও পণ্য বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৩ ১৩:৩৯:৫৪
​কালীগঞ্জে অধিক মূল্যে এলপিজি গ্যাস ও পণ্য বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা ​কালীগঞ্জে অধিক মূল্যে এলপিজি গ্যাস ও পণ্য বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
 




তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে অধিক মূল্যে এলপিজি গ্যাস ও পন্য বিক্রির অপরাধে ৫ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বাশাইর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করেন।
 
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা বলেন, বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বাশাইর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৪ ব্যবসায়ীকে বেশি মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ১৮ হাজার টাকা এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ১ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
 
 
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ