ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা পূর্ব থানা জামায়াতের বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৭ ১৪:৫২:১৪
উত্তরা পূর্ব থানা জামায়াতের বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরা পূর্ব থানা জামায়াতের বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর উত্তরা পূর্ব থানার উদ্যোগে উত্তরার স্থানীয় এক মিলনায়তনে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷ শনিবার (৭ মার্চ) এ সভা অনুষ্ঠিত হয়।

মহানগরী মজলিশে শূরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারী আতিক হাসান রুবেলের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন ৷

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন— কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন এবং মহানগরী মজলিসে শূরা সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুব আলম ৷ জামায়াত মনোনীত ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মাহফুজুর রহমান।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত আরো ছিলেন— উত্তরা পূর্ব থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ ও থানা-ওয়ার্ড নেতৃবৃন্দ ৷

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ