উত্তরা পূর্ব থানা জামায়াতের বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০২:৫২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০২:৫২:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর উত্তরা পূর্ব থানার উদ্যোগে উত্তরার স্থানীয় এক মিলনায়তনে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷ শনিবার (৭ মার্চ) এ সভা অনুষ্ঠিত হয়।

মহানগরী মজলিশে শূরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারী আতিক হাসান রুবেলের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন ৷

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন— কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন এবং মহানগরী মজলিসে শূরা সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুব আলম ৷ জামায়াত মনোনীত ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মাহফুজুর রহমান।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত আরো ছিলেন— উত্তরা পূর্ব থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ ও থানা-ওয়ার্ড নেতৃবৃন্দ ৷

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]