ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে তরুণীদের অংশগ্রহণে পাঠচক্রের আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৫ ১৩:২৫:০২
কাউখালীতে তরুণীদের অংশগ্রহণে পাঠচক্রের আসর অনুষ্ঠিত কাউখালীতে তরুণীদের অংশগ্রহণে পাঠচক্রের আসর অনুষ্ঠিত
 
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২ টায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে, সংগঠনের নিজস্ব কার্যালয়ে তরুণীদের অংশগ্রহণে পাঠচক্রের আসরের আয়োজন করে। পাঠচক্র অংশগ্রহণ করেন, কাউখালী এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ফাতিয়া আনুসা, আফরিন জাহান, প্রমি হালদার, আলিয়া ইবনাত, দশম শ্রেণীর ছাত্রী সানজিদা নওশীন সহ ২০ জন তরুণী পাঠচক্রে অংশগ্রহণ করে।

 এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সাবেক সভাপতি জাহানুর বেগম, সহ-সভাপতি জাহানারা হাবিব, সহ-সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, লিগাল এইড সম্পাদক মাহফুজা খাতুন মিলি, পরিবেশ সম্পাদক শিউলি কর্মকার সহ নারী নেতৃবৃন্দ। 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ