কাউখালীতে তরুণীদের অংশগ্রহণে পাঠচক্রের আসর অনুষ্ঠিত

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০১:২৫:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০১:২৫:০২ অপরাহ্ন
 
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২ টায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে, সংগঠনের নিজস্ব কার্যালয়ে তরুণীদের অংশগ্রহণে পাঠচক্রের আসরের আয়োজন করে। পাঠচক্র অংশগ্রহণ করেন, কাউখালী এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ফাতিয়া আনুসা, আফরিন জাহান, প্রমি হালদার, আলিয়া ইবনাত, দশম শ্রেণীর ছাত্রী সানজিদা নওশীন সহ ২০ জন তরুণী পাঠচক্রে অংশগ্রহণ করে।

 এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সাবেক সভাপতি জাহানুর বেগম, সহ-সভাপতি জাহানারা হাবিব, সহ-সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, লিগাল এইড সম্পাদক মাহফুজা খাতুন মিলি, পরিবেশ সম্পাদক শিউলি কর্মকার সহ নারী নেতৃবৃন্দ। 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]