ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুলাদীর কাজিরচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত -৩।।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৫ ০১:১০:৫৬
মুলাদীর কাজিরচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত -৩।। মুলাদীর কাজিরচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত -৩।।
মুলাদী প্রতিনিধ:

মুলাদীর কাজির চরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছে। থানায় অভিযোগ ও হাসপাতালে আহত সূত্রে জানা গেছে, উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের আমজেদ ঘরামির পুত্র নুর ইসলাম এর দখলীয় সম্পত্তি দীর্ঘদিন থেকেই জোরপূর্ব দখলের পায়েতারা করে আসছে একই এলাকার মৃত বাচ্চু খানের পুত্র জিতু, মেতাহার ঘরামীর পুত্র খোকন ও তাদের লোকজন।

 
এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুর ১.৩০মিনিটের দিকে নুরুল ইসলাম মুদি দোকান থেকে বাড়ি ফেরার পথে তার উপরে গরম পানি নিক্ষেপ করে প্রতিপক্ষের লোকজন,

এ 
সময় তার ডাক চিৎকারে  স্ত্রী রিনা বেগম ছুটে আসলে তার উপরেও গরম পানি নিক্ষেপ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে কুপিয়ে গুরুতর আহত করে মৃত বাচ্চু খানের পুত্র জিতুমোতাহার ঘরামির পুত্র খোকনহানিফ ফরাজির পুত্র বাবু ফরাজীমোতাহার ঘরামির স্ত্রী রেশমা বেগমবাচ্চু খানের স্ত্রী নীলিমা, বাবু ফরাজির স্ত্রী মরিয়ম বেগম।

এসময় নুর ইসলাম এর কন্যা নাজমা সেখানে আসলে তাকেও মেরে তার দাত ভেঙ্গে ফেলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত নুর ইসলাম বাদী হয়ে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ