মুলাদীর কাজিরচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত -৩।।

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০১:১০:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০১:১০:৫৬ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধ:

মুলাদীর কাজির চরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছে। থানায় অভিযোগ ও হাসপাতালে আহত সূত্রে জানা গেছে, উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের আমজেদ ঘরামির পুত্র নুর ইসলাম এর দখলীয় সম্পত্তি দীর্ঘদিন থেকেই জোরপূর্ব দখলের পায়েতারা করে আসছে একই এলাকার মৃত বাচ্চু খানের পুত্র জিতু, মেতাহার ঘরামীর পুত্র খোকন ও তাদের লোকজন।

 
এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুর ১.৩০মিনিটের দিকে নুরুল ইসলাম মুদি দোকান থেকে বাড়ি ফেরার পথে তার উপরে গরম পানি নিক্ষেপ করে প্রতিপক্ষের লোকজন,

এ 
সময় তার ডাক চিৎকারে  স্ত্রী রিনা বেগম ছুটে আসলে তার উপরেও গরম পানি নিক্ষেপ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে কুপিয়ে গুরুতর আহত করে মৃত বাচ্চু খানের পুত্র জিতু, মোতাহার ঘরামির পুত্র খোকন, হানিফ ফরাজির পুত্র বাবু ফরাজী, মোতাহার ঘরামির স্ত্রী রেশমা বেগম, বাচ্চু খানের স্ত্রী নীলিমা, বাবু ফরাজির স্ত্রী মরিয়ম বেগম।

এসময় নুর ইসলাম এর কন্যা নাজমা সেখানে আসলে তাকেও মেরে তার দাত ভেঙ্গে ফেলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত নুর ইসলাম বাদী হয়ে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]