ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​কেন্দুয়ায় ভোক্তা অধিকার আইনে ৫ ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০২ ১৭:২৯:৩৩
​কেন্দুয়ায় ভোক্তা অধিকার আইনে ৫ ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা ​কেন্দুয়ায় ভোক্তা অধিকার আইনে ৫ ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া পৌরসদরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের নেতৃত্বে পৌরসদরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কেন্দুয়া থানা পুলিশের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কে মেয়াদ ও মূল্য উল্লেখ না থাকা, হোটেল-রেস্তোরাঁয় বাসি খাবার পরিবেশন এবং নকল পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ