স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া পৌরসদরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের নেতৃত্বে পৌরসদরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কেন্দুয়া থানা পুলিশের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কে মেয়াদ ও মূল্য উল্লেখ না থাকা, হোটেল-রেস্তোরাঁয় বাসি খাবার পরিবেশন এবং নকল পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।